গত ১৯ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে স্যামসাং অবমুক্ত করে তাদের নতুন ক্যামেরা ‘এনএক্স মিনি’। এর বিশেষত্ব হলো এতে রয়েছে পরিবর্তনযোগ্য লেন্স। ২০.৫ মেগাপিক্সেল বিএসআই সি-মস সেন্সরের এই ক্যামেরা ১৬০ থেকে ১২৮০০ পর্যন্ত আইএসও সমর্থন করে এবং একে ২৫৬০০ পর্যন্তও বাড়ানো যায়। এই ক্যামেরাটির পুরুত্ব মাত্র ২২.৫ মিলিমিটার এবং এর ওজন ১৫৮ গ্রাম। অবমুক্তির সময় স্যামসাংয়ের মডেলরা এই ছবিতে ধরা পড়েছেন ‘এনএক্স মিনি’ হাতে।
