আসুসের দেশিয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ১৮ মার্চ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল আসুসের রোড শো। ক্যাম্পাস-ভিত্তিক এই রোড শোতে আসুসের নোটবুক এবং ট্যাবলেট পিসি পণ্য প্রদর্শনীর জন্য ছিল প্যাভিলিয়ন। এতে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য ছিল আসুস পণ্য পরিচিতি, পাজল গেম, ফেসবুক গেম ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপহার জয়ের সুযোগ। মূলত শিক্ষার্থীদের আসুস পণ্যের সাথে পরিচিত করাই ছিল এই প্রচারণা কার্যক্রমের উদ্দেশ্য।
