নোয়াখালীর চরে ধরা পড়া মদনটেক বন বিভাগের হেফাজতে

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:১৭
নোয়াখালীর হাতিয়া উপজেলার বযার চরের মেঘনার পাড়ের টাংকির বাজার এলাকায় জেলেদের হাতে ধরা পড়া সারস জাতীয় মদনটেক পাখিটি গতকাল বৃহাস্পতিবার বিভাগীয় বনকর্মকর্তা সানাউল্লাহ পাটোয়ারী হেফাজতে নিয়েছেন। তিনি পাখিটি উদ্ধার করে তার দপ্তরে নিয়ে আসেন এবং নাম নিশ্চিত করেন। পরে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়। বিভাগীয় বনকর্মকর্তা জানান পাখিটির উচ্চতা প্রায় ৪ ফুট ও ডানা দুটি ৮ ফুট লম্বা। পাখিটিকে চট্টগ্রাম বনবিভাগের অধিনে রাঙ্গনিয়া শেখ রাসেল পাখিশালা ও ইকোপার্কে রাখা হবে । জানাযায়, গত এক মাস পূর্বে স্থানীয় জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বড় আকারের ভাসমান এক জোড়া মদনটেক পাখি ধরে ফেলে। পরে একটি পাখি মারা যায়। জেলেরা নদী থেকে জীবত পাখিটি নিয়ে বাড়ী ফেরার পথে টাংকির বাজারের দোকানী ইসমাইল হোসেন তাদের কাছ থেকে পাখিটি কিনে নেন। তখন পাখিটি ছিল অসুস্থ্য।