সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:১৯
বরগুনায় জাটকা বিক্রির দায়ে জরিমানা বরগুনা (উত্তর) প্রতিনিধি \ জাটকা বিক্রির অভিযোগে বরগুনার ছোট লবনগোলা গ্রামের দুলাল ও সদর রোডের জাহাঙ্গীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূইয়া তাদের এ জরিমানা করেছেন। ইউএনও অফিসের সহকারী বাবুল লাল ঘোষ জানান, মঙ্গলবার বিকেলে তাদের জাটকা মাছ বিক্রির সময় আটক করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপারের মিট দ্য প্রেস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম(বার) দু’বার রাষ্ট্রীয় পদক পাওয়ায় তাকে নিয়ে মিট দ্য প্রেস করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। গত বুধবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামির পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সাংবাদিক মনজুরুল আলম, সাদেকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুন নূর ইসলাম শাহজাদা, দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। উল্লাপাড়ার সানফ্লাওয়ার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ গত বুধবার উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৪ মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন স্কুল কমিটির সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে চিত্রাংকন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ আগামী ২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এনজিও ফোরাম, ডিপিএইচই, এসডিসি, ইউরোপিয়ান ইউনিয়ান, ইউনিক, ইউনিসেফ, ওয়াস এ্যালায়েন্স বাংলাদেশ, পানি ও স্যানিটেশন কর্মসূচি-বিশ্বব্যাংক,জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে জেলা শিশু একাডেমী কার্যালয়ে এই প্রতিযোগিতায় ৫২ জন শিশু-কিশোর প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন এনজিও ফোরাম রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রবিউল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, এনজিও ফোরাম রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মো. সাবিত জাহান প্রমুখ। ডিমলায় দম্পতিদের জেন্ডার বিষয়ক মতবিনিময় ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত বুধবার পল্লীশ্রীর ইউনিট অফিসে দম্পতিদের জেন্ডার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রী এলএইচডিপি প্রকল্পের আয়োজনে অক্সফামের অর্থায়নে জেন্ডার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ডিমলার ৪টি ইউনিয়নে কাজ করছে। মতবিনিময়ে ১৬ জোড়া দম্পতি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার উদ্বোধন করেন পল্লীশ্রী রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী এলএইচডিপি প্রকল্পের সমন্বয়কারী ফৌজিয়া ইয়াজমিন। খোকসায় কৃষি মেলার উদ্বোধন খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা \ খোকসা উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনের কৃষি মেলা শুরু হয়েছে। গত বুধবার সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদরউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সেলিম আহমেদ, উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার অরুন চন্দ্র রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের পণ্যের পাশাপাশি উপজেলা কৃষি অফিস নতুন নতুন প্রযুক্তির প্রদর্শনী করছে। রাজশাহীতে নগর খাদ্য উত্পাদন দিবস পালিত রাজশাহী অফিস \ রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ‘নগর খাদ্য উত্পাদন’ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শহরের বসতভিটা করলে চাষ, খাদ্য ও পুষ্টি মেলে বার মাস’। এ উপলক্ষে গত বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। পরে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় রাসিকের অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন। মেলান্দহে ই-ব্যাংকিং শীর্ষক কর্মশালা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ই-ব্যাংকিং অবহিতকরণ শীর্ষক কর্মশালা গত বুধবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউএনও সাজিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ডা.জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান-মুক্তি সংগ্রাম যাদুঘরের পরিচালক হিল্লোল সরকার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল প্রমুখ। বারহাট্টায় সামাজিক রিসোর্স সেন্টারের উদ্বোধন বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি \ বারহাট্টায় সামাজিক রির্সোস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সিএডিপি ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আ?হমদ রমেন্দ্র নারায়ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিএডিপি পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার বিনিময় জাম্বিল, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার আইসিডিপি ও পারি’র মাঠ প্রশিক্ষক তৃষ্ণা রুরাম প্রমুখ। দৌলতপুরে সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গত বুধবার সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাঁচামারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ রউফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, মো. মিজানুর রহমান, মো. নুরুল ইসলাম, তানিয়া শহীদ তৃপ্তি। মু. আবু সাঈদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আজিজুল হক মন্টু। রামুতে বেতন বৈষম্য দূরীকরণ দাবিতে সভা রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুতে প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের উদ্যোগে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে এক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল বড়ুয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক রমজান আলী, সুরুজিত্ বড়ুয়া, মোজাফ্ফর আহমদ, ফখরুদ্দীন টিটু, কাজল বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। গোদাগাড়ীতে দরিদ্র জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহী জেলার অতি দরিদ্র জিপিএ-৫ প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে ভার্ক। গত বুধবার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ভার্কের এরিয়া ম্যানেজার গোলাম মাওলা, শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্তরা রাজশাহী জেলার গোদাগাড়ীর রোকসানা খাতুন, তানোরের রাকিব হোসেন, মোহনপুরের সিরাজ হোসেন ও রাকিব হোসেন। বটিয়াঘাটায় সাংবাদিকদের সাথে মতবিনিময় বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলার বিভিন্ন নদ-নদীতে জাটকা নিধন বন্ধ এবং সংরক্ষণের উপায় নিয়ে বটিয়াঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রশাসনের এক মতবিনিমিয় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, ইন্দ্রজিত টিকাদার, এসএমএ, ভুট্টো, মনিরুজ্জামান, রেজাউল করিম, সৌমিত্র মন্ডল, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। তালায় জলাবদ্ধতার ঝুঁকি হ্রাসকরণে মহড়া তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালা উপজেলার তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় ও জলাবদ্ধতার ঝুঁকি হ্রাসকরণে মক মহড়া গত বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মহড়াটি সঞ্চালন করেন উত্তরণের সিআরপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম, সংশ্লিষ্ট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আমির আলী মোড়লসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, পাঠক ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও উত্তরণের সিআরপি প্রকল্পের এরিয়া ম্যানেজার আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। সালথায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গত বুধবার সালথা বাজারে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে ওষুধ ব্যবসায়ী আবু বক্কর ৩ হাজার, আনোয়ার ৫ হাজার, ধীরন্দ্র কুমার ২ হাজার ও পাম্পে তেল কম দেয়ার অভিযোগে মনোয়ারা ফিলিং স্টেশনকে ৩ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন। চাঁদপুরে দু’দিনব্যাপী গণসঙ্গীত উত্সব চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর কুমিল্লা জেলা গণসঙ্গীত উত্সব। আজ শুক্রবার উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম কুদ্দুস।