ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা পরিষদের নির্বাচনে এখন চলছে জমজমাট প্রচারণা।
চেয়াম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ রবিউল ইসলাম আনারস, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল মজিদ মোটর সাইকেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মোঃ আকরাম হোসাইন দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রামগঞ্জ। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবার নতুন ভোটযুদ্ধে নেমেছেন।
বিএনপি প্রার্থী আব্দুল মজিদ চাঁদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ দু’জনের মধ্যে হাড্ডিহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। আবার দু’জনই জয়ের ব্যাপারে আশাবাদী। অপর প্রার্থীর নির্বাচনী প্রচারণা নজরে পড়ছে না। ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
