আগামী ২৩ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনে গলাচিপার সর্বত্র নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা ততই বাড়ছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ, পথসভা করছে। সমগ্র জনপদে শোভা পাচ্ছে পোস্টার। চায়ের দোকান, পাড়া-মহল্লায়। জনসভা ও পথসভার ফাঁকে ফাঁকে রাত-দিন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী চেয়ারম্যান পদে পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামন লিকন (কাপ পিরিচ), ভাইস চেয়ারম্যান পদে মোঃ মতিউর রহমান মাষ্টার (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ নুর নাহার বেগম (হাঁস)। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আমখোলা ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ সাত্তার হাওলাদার (আনারস), ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মাওলানা ইয়াহিয়া খান (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার বেগম (কলস), নারগিস আক্তার (ফুটবল)। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদে মাওলানা জাকির হোসেন (দোয়াত কলম), জাসদ (ইনু) ভাইস চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার (টিউবওয়েল), জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান পদে মো:মাহাবুবুর রহমান সোয়েবে (বই) প্রতীক নিয়ে লড়ছেন।
