চট্টগ্রামে কর্ণফুলী শিপইয়ার্ডকে জরিমানা

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৫

চট্টগ্রাম অফিস

পরিবেশ ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ডের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কর্ণফুলী ড্রাইডক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ১ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এ সংক্রান্ত শুনানি শেষে জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। প্রতিষ্ঠানটিকে অতিসত্ত্বর পরিবেশ ছাড়পত্র গ্রহন করার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যথায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শুনানির সময় কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ রিয়াজ উদ্দিন খন্দকার ও পরিবেশ অধিদফতরের পক্ষে সহকারী পরিচালক মুক্তাদির হাসান।