গাইবান্ধায় কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৬

জেপির আলোচনা সভা ও স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি

সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয়ের লক্ষ্যে বুধবার গাইবান্ধা জেলা জাতীয় পার্টি জেপির এক আলোচনা সভা ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট ফজলে করিম আহম্মদ পল্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম দুদু, সদর উপজেলা কমিটির সভাপতি দিলাল হোসেন, জেপি নেতা তাজুল ইসলাম, সাইদুর রহমান, মঞ্জিল হোসেন প্রমুখ। শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।