বিমান বাহিনীর ৪০তম রিক্রুট দলের সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:১২
বাংলাদেশ বিমান বাহিনীর ৪০তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাটে অনুষ্ঠিত হয়। বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. সাঈদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। রিক্রুট (এমওডিসি) মো. শামিম ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন। অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-আইএসপিআর