২৮ মার্চ শুরু হবে জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:৩৭
আগামী ২৮ ও ২৯ মার্চ সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এসকেইফ ৩য় এনডিএফ বিডি-সিএমসি ডিসি জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব ২০১৪’। উত্সবে থাকছে বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, মেডিক্যাল টার্মিনোলজি প্রতিযোগিতা, সেমিনার, মাল্টিমিডিয়া উপস্থাপন, বিতর্ক উত্সবে অংশগ্রহণকারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আজীবন সম্মাননা, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ডেবিট ক্লাবের মডারেটরা অনুষ্ঠানে উপস্থিত হবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। —প্রেস বিজ্ঞপ্তি