চার দিনেও মাদারীপুর হাসপাতালে ভর্তি ব্যক্তির পরিচয় মেলেনি

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৭

মাদারীপুর প্রতিনিধি

চার দিনেও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি। তিনি নাম ঠিকানা কিছুই বলছেন না। চিকিত্সকরা সেবা দিতে গেলে প্রচণ্ডভাবে পাগলামি শুরু করেন ওই ব্যক্তি।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ মে কতিপয় ব্যক্তি পায়ে আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ফেলে যায়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দিয়ে আসছে। সমাজসেবা বিভাগ ইতোমধ্যে তার পরনের কাপড়সহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে।

সদর হাসপাতালের আরএমও ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, ওই ব্যক্তির পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিত্সা দেওয়া হলেও তার খামখেয়ালির জন্য কিছুটা ব্যাহত হচ্ছে। তাকে ঢাকায় পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর চেষ্টা চলছে।