কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় দুই ছাত্রলীগ নেতাসহ তিনজন মাদকসহ বিজিবির হাতে আটক হয়েছে। কসবা থানা পুলিশ বুধবার তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে বিজিবি।
বিজিবি চন্ডিদ্বার ফাঁড়ির হাবিলদার আবদুল ছালাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী গ্রাম ধ্বজনগর এলাকায় দুই বোতল স্কাফ মদসহ আটক করা হয় তাদের। আটককৃতরা হলো উপজেলার সৈয়দাবাদ গ্রামের শ্যামল ভূইয়া, সাইফুল ইসলাম ভূইয়া ও মনির হোসেন।
আটককৃত শ্যামল ভূইয়া সৈয়দাবাদ আদর্শ কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক। অপরদিকে সাইফুল ভূইয়া একই কমিটির সিনিয়র সহ-সভাপতি।
