রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবির পর দুই দিনেও উদ্ধার হয়নি কুমিল্লার আমেরিকা প্রবাসী এক নবদম্পতি। গত বুধবার বিকালে প্রবল ঝড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা হ্রদের পানিতে তলিয়ে যান। নিখোঁজ দম্পতির বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে। গতকাল শুক্রবার বিকালে কাপ্তাই হ্রদের পাড় থেকে আলাউদ্দিনের শ্বশুর আবুল হাসেম মোবাইল ফোনে জানান, ফায়ার সার্ভিস, ডুবুরীসহ স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে গেলেও নিখোঁজদের কোন সন্ধান মেলেনি।
