তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাথে সরাসরি আলোচনা চালানোর বিষয়টি চূড়ান্ত করেছে পাকিস্তান সরকার। তবে আলোচনাটি কোথায় অনুষ্ঠিত হবে তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান। গত বৃহস্পতিবার তিনি একথা জানান। -খবর ডন ডট কমের।
নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানা যায়, আলোচনায় বসার বিষয়টি নিশ্চিত করতে গত বুধবার সরকারের নতুন কমিটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে আসেন। এ কমিটির ভেতরে আছেন, হাবিবুল্লাহ খুসক, ফাওয়াদ হাসান ফাওয়াদ, আরবাব আরিফ এবং রুস্তম শাহ মোহমান। এছাড়া আলোচনাটি একটি সুবিধাজনক স্থানে বন্দোবস্ত করার পরিকল্পনা করছে এই নতুন কমিটি। এদিকে এ আলোচনার জন্য সরকার মিরানশাহর বান্নু বিমানবন্দরকে সম্ভাব্য ভেন্যু হিসাবে নেয়ার চিন্তাভাবনা করলেও তাতে বাধ সেধেছে টিটিপি। উত্তর ওয়াজিরিস্তানের কোথাও তারা বৈঠকে বসবে না বলে সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে। তাছাড়া আলোচনায় যেসব দলগুলো শান্তি ও শৃঙ্খলায় বিশ্বাস রাখে না তাদের চিহ্নিত করা এবং সংগঠনটিকে এর আওতা থেকে মুক্ত করার আহ্বানও জানাবে টিটিপি।
