রংপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিকে হয়রানির অভিযোগ

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:৩৭
রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসারের বিরুদ্ধে গর্ভবতী মহিলাদের সাথে খারাপ আচরণ ও অশালীন কথাবার্তা প্রয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বুধবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর অভিভাবক। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট গাইনি বিশেষজ্ঞ। নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার তোজাম্মেল হোসেন তজুর স্ত্রী আরিজনা বেগম কেন্দ্রে গিয়ে ডাঃ চন্দনার কাছে চিকিত্সা সেবা নিতে গেলে হেনস্থার শিকার হন। আরজিনার অভিযোগ, টাকার অভাবে ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে যেতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে এই আচরণ করেছেন। যারা তার ব্যক্তিগত চেম্বারে ফি দিয়ে যেতে চান না, তাদের সাথেই তিনি দুর্ব্যবহার করেন। ডাঃ ইয়াসমিন আরা হক চন্দনা জানান, আমি সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি। ওই রোগী কাগজপত্র নিয়ে না আসায় তাকে আমি পরে আসতে বলেছি। কোন খারাপ ব্যবহার করিনি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, এ ধরনের একটি অভিযোগপত্র আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।