নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী হলেও আ’লীগের রয়েছে ৩ জন প্রার্থী। এতে আ’লীগ দলীয় নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। লন্ডনী উপজেলা হিসাবে খ্যাত নবীগঞ্জে ইতিমধ্যেই অনেক প্রবাসী তাদের আত্মীয় কোন কোন প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য দেশে এসেছেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৯জন। আ’লীগের ৩ প্রার্থী হচ্ছেন- জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চোধুরী (দোয়াত-কলম), বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান (টেলিফোন)। বিএনপি প্রার্থী মুজিবুর রহমান শেপু (চিংড়ী মাছ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (আনারস), স্বতন্ত্র প্রার্থী মাসুদ আহমদ জিহাদী (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আব্দুস শহিদ (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী শামীম (হেলিকপ্টার), স্বতন্ত্র প্রার্থী মোঃ মইনুল আমীন (ফেজটুপি)।
ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী মোঃ আক্তার মিয়া (বই), আ’লীগ প্রার্থী শাহ কামাল আহমদ (টিয়াপাখি), আ’লীগ প্রার্থী রফিক মিয়া (বৈদ্যুতিক বাল্ব), আ’লীগ প্রার্থী বশির আহমদ চৌধুরী (চশমা), জামায়াত প্রার্থী মৌঃ আশরাফ আলী (টিউবওয়েল), বিএনপি প্রার্থী মোঃ রায়েছ চৌধুরী (মাইক), জাপা প্রার্থী রঞ্জু দেব (তালা), স্বতন্ত্র প্রার্থী শাহ গোলাম মুর্শেদ (জাহাজ), খেলাফত প্রার্থী শাহ আলম (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী নাজমা বেগম (হাঁস), আ’লীগ প্রার্থী দিলারা হোসেন (ফুটবল), আ’লীগ প্রার্থী মোছাঃ শিরিন আক্তার (কলস)।
