তাহিরপুরে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২১:৩৯
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বহিষ্কার করেছে কেন্দ্র। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে কামরুজ্জামানকে বহিষ্কার করা হয়।