শেষ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আর কন্ডিশন বিবেচনা করলে গ্রুপের অন্যান্য দল থেকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। আর সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পিও শ্রীলঙ্কার হাতেই বিশ্বকাপ দেখছেন।
শ্রীলঙ্কা দলের ইংলিশ কোচ পল ফারব্রেসের প্রশংসা করে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে গিলেস্পি বলেন, ‘আমার মতে শ্রীলঙ্কার হাতেই উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ফারবি যথেষ্ট দক্ষ একজন কোচ। ও দায়িত্ব নেয়ার পর থেকেই ভাল করছে শ্রীলঙ্কা। আর উপমহাদেশীয় কন্ডিশনে এখন তারা তুখোড় ফর্মে আছে। ওয়েস্ট ইন্ডিজও ভাল দল। সুযোগ আছে নিউজিল্যান্ডেরও। তারপরও আমার বাজির ঘোড়া শ্রীলঙ্কা।’
