রাজধানীতে এমএসআই মাদারবোর্ড নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২২ মার্চ ২০১৪, ১৯:৪৪
চতুর্থ প্রজন্মের মাদারবোর্ডে মাইক্রোচিপ, ভিজ্যুয়ালাইজেশন ও হিটসিংক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। আর্দ্রতা প্রতিরোধ, ইলেক্ট্রস্ট্যাটিক ডিসচার্জ, ইলেক্ট্রম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং উচ্চতাপ প্রতিরোধক ব্যবস্থা নিয়ে এমএসআই তৈরি করেছে মিলিটারি ক্লাস৪ প্রযুক্তির মাদারবোর্ড জেড৮৭, এমপাওয়ার, এম গেমিং, ক্লাসিক প্রভৃতি সিরিজের মাদারবোর্ড। এগুলোর কারিগরি বিষয় নিয়ে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয় এমএসআই পার্টনার মিট ও ট্রেনিং প্রোগ্রাম। কম্পিউটার সোর্সের মিরপুর শাখা অফিসে অনুষ্ঠিত এই কর্মশালায় ২৯ জন ডিলার ও বিক্রয়কর্মী প্রশিক্ষণ নেন। কম্পিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান পলাশ। এ সময় মাদারবোর্ডের স্থানীয় বাজার সম্পর্কে ধারণা দেন কম্পিউটার সোর্সের মিরপুর শাখা ব্যবস্থাপক মশিউর রহমান রাজু। প্রশিক্ষণ কর্মশালায় চতুর্থ প্রজন্মের মাদারবোর্ডের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।