শিক্ষার মুখ্য উদ্দেশ্যকে ভুলবে না হারাবে না

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:০৬
সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা খুবই আনন্দে আছ পরীক্ষা শেষ হওয়ার ক্ষণটির কথা ভেবে ভেবে। স্বপ্ন আর মুক্ত হওয়ার ভাবনায়,শাসনের গণ্ডি থেকে বের হওয়ার স্বাধীনতার আনন্দ। নদীর ধার, পাহাড়ের মাঝ, ঐতিহাসিক স্থাপনার নৈকট্য,সারি সারি অট্টালিকা, কখনো বাস , কখনো ট্রেন চড়ার সকল অনুভূতিগুলো জড়ো হচ্ছে নিশ্চয়ই তোমাদের মাঝে। আনন্দ, অনুভূতি যে রুপেই থাকুক, তোমার অবস্থান যে স্থানে যে কালেই থাকুক শিক্ষার মুখ্য উদ্দেশ্যকে ভুলবে না হারাবে না। মুখ্যকে হারানোর অর্থই হলো অস্তিত্বকে হারানো। আর অস্তিত্বকে হারালে কী হয় তা তোমাদের বোধের মধ্যে আছে। তাই তোমাদের বোধকে জাগ্রত রাখবে সদা সর্বদা। আর একটি কথা মনে রাখবে ‘সকলে মিলিয়া পাইব এই বিশ্বাসে আমাদের মিলন হইবে না, সকলে মিলিয়া দেব এই বিশ্বাসে মিলন হইবে’ ছোটবেলা বড়বেলা পড়ার কোন বেলা নেই সববেলাই পড়তে হয়।