চেয়ারম্যানের পরামর্শ

পরীক্ষার সময় পড়াশুনা নিয়ে সন্তানদের অতিরিক্ত চাপ দিবেন না

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:০৯
প্রিয় পরীক্ষার্থীরা, পরীক্ষার হলে হাতে প্রশ্নপত্র পাবার পর ভালো করে প্রশ্নটি পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। পরীক্ষার শুরুতেই ধীরস্থিরভাবে গোটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে এবং এরমধ্যে যেসব প্রশ্নের উত্তর তোমার ভালোভাবে লেখার সুযোগ আছে বা জানা আছে সেগুলো প্রথমে লিখবে। পরীক্ষার শুরুটা ভালো হলে হাতের লেখাসহ প্রাসঙ্গিক বিষয়গুলো চমত্কার হয়। কাটাকাটি ও ভুল কম হয়। এখন বেশিরভাগ বিষয়ই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীলে ভালো করতে হলে বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এর উত্তরগুলো দিতে হবে বাস্তবতার নিরিখে । এখন নতুন করে আর কিছু শেখার নেই। এতদিন যা শিখেছ এখন শুধু রিভিশনের পালা। সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হলে মূল বইয়ের খুটিনাটি বিষয়গুলো হূদয়াঙ্গম করতে হবে। পরীক্ষার আগের রাতে বেশি রাত জেগে পড়বেনা। আশা করি ইতোমধ্যে তোমরা যে প্রস্তুতি নিয়েছ তাতেই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানের নিয়মিত পড়াশোনার ব্যাপারে খেয়াল রাখবেন। পড়াশুনা নিয়ে অতিরিক্ত চাপ দেবার প্রয়োজন নেই। কোনো পরীক্ষায় খারাপ হয়ে গেলে উদ্বিগ্ন হবেন না বরং তাদের সামনের পরীক্ষা যাতে ভালো হয় সে ব্যাপারে উত্সাহিত করুন।