স্কুল পুড়িয়ে দেয়ায় পরীক্ষা চলছে খোলা আকাশের নিচে

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:১০
কুড়িগ্রামের রাজারহাট মডেল বিএম ও কৃষি ডিপ্লোমা কলেজের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদ উপেক্ষা করে পরীক্ষা দিচ্ছে। সম্প্রতি বিএম শাখার চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এবং এতে অংশ নিয়েছে ১৪৩ জন পরীক্ষার্থী। গত ১৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা কলেজটিতে আগুন দিলে চারটি শ্রেণীকক্ষ ও লাইব্রেরীর একাংশ আগুনে পুড়ে যায়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির বিষয়টি তদন্তপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং শিগগিরই ক্ষতিপূরণ পাবে বলে আশা করছি।