এ উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম), আওয়ামী লীগ নেতা ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন খান (টেলিফোন)। বিএনপি দলীয় মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও রাজিহার ইউপি সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন শিকদার (মটরসাইকেল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রফিকুন্নবী ভাট্টি (কাপপিরিচ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুবিধাজনক অবস্থানে থাকলেও বিগত উপজেলা নির্বাচনের পরে তিনি বেশিরভাগ সময়ই এলাকায় না থাকার কারণে বর্তমান স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বিভিন্ন জনসভায় মোর্তুজা ও মলিনার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মোর্তুজার আপন চাচাত ভাই গিয়াসউদ্দিন খান (টেলিফোন) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালানোয় গোলাম মোর্তুজা খানের ভোট ব্যাংকে আঘাত হানার আশঙ্কা রয়েছে। বিএনপির প্রার্থী আফজাল হোসেন শিকদার এ উপজেলায় সুবিধাজনক অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় নেতারা এলাকায় ভোটারদের কাছে গেলে জয়ের মুখ দেখাও অসম্ভব ছিল না বিএনপির। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রফিকুন্নবী ভাট্টি তার জয়-পরাজয় ছেড়ে দিয়েছেন আল্লাহর উপর। আওয়ামী লীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায় (ফুটবল) এবং দলের বহিষ্কৃত প্রার্থী পেয়ারা ফারুক বখতিয়ার (হাঁস)-এর মধ্যে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। অন্য দু’জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার (প্রজাপতি) ও পবিত্র হালদার (কলস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী অনিমেষ মন্ডল (চশমা) শক্ত অবস্থানে রয়েছেন। যুবদল নেতা আবুল মোল্লা (বই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সরদার (মাইক) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। নিজেরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন জানিয়েছেন যুবলীগ নেতা মো. ফরহাদ তালুকদার (তালা), মো. রফিকুল ইসলাম তালুকদার (টিউবয়েল), ছাত্রদল নেতা মো. মহিউদ্দিন পিন্টু (বৈদুতিক বাল্ব), মো. জালাল মোল্লা (উড়োজাহাজ), জাহাঙ্গীর বেপারী (জাহাজ)। শেষ পর্যন্ত এ উপজেলায় লড়াই হবে ত্রিমুখী। জয়ের হাসিটার দেখা মিলবে আজ রবিবার।
