রংপুরে প্রতিবন্ধী নারীদের প্রতি সহিংসতা রোধে মতবিনিময় সভা

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩০
রংপুরে ‘প্রতিবন্ধী নারীদের প্রতি সহিংসতা রোধে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিজ্ঞ জেলা ও দায়রা জজ হাসান শহিদ ফেরদৌস। রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি নুর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনসুর আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হক, প্রতিবন্ধী আইন সহায়তা কমিটির সভাপতি কথা সাহিত্যিক এ্যাডভোকেট আলহাজ্ব এম.এ বাশার টিপু। বক্তব্য রাখেন, এডিডি’র পিএইচপি আর প্রকল্পের এইচ.আর.এফ মাহাফুজার রহমান, সংস্কৃতি কর্মী ও সমাজসেবী মনোয়ার হোসেন।