সীতাকুণ্ডে ১৩ টি অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩১
সীতাকুন্ডে বিদ্যুত্ বিভাগ অবৈধ বিদ্যুত্ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ টি বিদ্যুত্ লাইন বিচ্ছিন্নসহ আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে। গত বৃহস্পতিবার বাড়বকুন্ড বিদ্যুত্ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী আ,জ,ম জাহাঙ্গীরের পরিচালনায় চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে হিটার ব্যবহারকারী এবং বকেয়া বিলের দায়ে ১৩টি বিদ্যুত্ লাইন বিচ্ছিন্ন করে। এদের মধ্যে হিটার ব্যবহারকারী ৮জনকে আড়াই লক্ষ টাকার জরিমানা এবং ৫জনকে বকেয়া বিলের জন্য সমন জারি করে।