বিভিন্ন স্থানে আন্তজাতিক পানি দিবস পালন হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মেহেরপুর প্রতিনিধি
গতকাল শনিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে আন্তর্জাতিক পানি দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ এল আর ডির সহায়তায় মউক হলরুমে আলোচনা সভায় অতিথি ছিলেন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার, আমঝুপি ইউপির সাবেক চেয়ারম্যান সুরাত আলী , সুশীল সমাজের প্রতিনিধি মকলেছুর রহমান ।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান,
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা সূশীলনের জলবায়ু পরির্বতন প্রকল্প ও রিকল প্রকল্পের আয়োজনে ওয়াটার এইড এবং অক্সফামের সহযোগিতায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা চত্বর থেকে সূশীলনের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মনিবুল হাসানের নেতৃত্বে এক বিশাল র্যালি শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিক, ইউনিসেফ, পানি ও স্যানিটেশন কর্মসূচি-বিশ্ব ব্যাংক, জাইকা বাংলাদেশ, ওয়াশ এলায়েন্স বাংলাদেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, এসডিসি এবং এনজিও ফোরাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
