সোনাগাজীতে বোমা বানাতে গিয়ে একজন নিহত

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২২:৩২
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদের একটি নির্জন স্থানে বোমা বানাতে গিয়ে বোমার বিস্ফোরণে ছাত্রলীগের দুলাল মিয়া (২৭) নামে একজন নিহত হয়। মিজান (২৫) এবং শরীফ (২৭) নামের দু’জন গুরুতর আহত হলে গ্রেফতার এড়ানোর জন্য তাদেরকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। নিহত দুলাল মিয়ার লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ্ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।