ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপকে সামনে রেখে নিজের বোলিং নিয়েও কাজ করছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘দুবাই এবং ভারত সফরে বোলিং নিয়ে কাজ করেছি। আমি আস্তে আস্তে বেশি ওভার বোলিং করার সুযোগ পাচ্ছি, ধারাবাহিকভাবেই পাচ্ছি। বেশি সুযোগ পেলে আমি যেমন ছন্দ ফিরে পাবো, উইকেট নেওয়ার দক্ষতাও বাড়বে।’ বোলিং নিয়ে ম্যক্সওয়েলের ভাবনাটাও পরিষ্কার। বললেন, ‘বোলিংয়ের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই আমি বাউন্ডারি না দেওয়ার চেষ্টা করি। ব্যাটসম্যানরা আমার বল স্বাচ্ছন্দ্যে খেলতে পারলেও আমি খুব চিন্তা করি না। তবে আমি সব সময়ই বাউন্ডারি আটকাতে এবং ডট বলের দিকে নজর দেই। এরকম হলে অন্য প্রান্ত থেকে মূল স্ট্রাইক বোলারদের জন্য উইকেট নেওয়াটা সহজ হয়।
