ফিটনেস ফিরে পাচ্ছেন ফিরমিনো

আপডেট : ২২ মে ২০১৯, ২২:০৫

টটেনহ্যামের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ফিটনেস ফিরে পেয়েছেন লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। অনুশীলনে ব্রাজিলিয়ান এ তারকা নিজেকে ফিট প্রমাণ করেছেন বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ফিরমিনো ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গিনির মিডফিল্ডার নেবি কেইটা। কুঁচকির গুরুতর ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ যাবত কেইটা মাঠের বাইরে ছিলেন।—বাসস