স্পোর্টস রিপোর্টার
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। এই খেলায় তিন গোলই করেছেন বিদেশি ফুটবলার। গাম্বিয়ান সলোমন কিং কনফরম ২, স্বদেশি সামবো ১ গোল করেন। সলোমন কিংয়ের গোল দুটি পেনাল্টি হতে হয়েছে। এই নিয়ে রহমতগঞ্জের আক্ষেপ। প্রতিবাদ করেছিল। খেলার শেষ দিকে তিন গোল রহমতগঞ্জকে শেষ করে দেয়।
