প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ১৯:৩৬
তৃতীয় অধ্যায় বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন-ঘ: সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে? উত্তর: সোনারগাঁও বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। এখানে মুসলিম শাসনামল ও মুঘল আমলের গৌরবময় দিনের কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। প্রশ্ন-ঙ:লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও। উত্তর: লালবাগ দুর্গ মুঘল শাসনামলের একটি ঐতিহাসিক নিদর্শন। এটি বর্তমান পুরানো ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর নিকটবর্তী স্থানে অবস্থিত। লালবাগ দুর্গের বর্ণনা লালবাগ দুর্গ সম্পূর্ণ ইটের তৈরি। এ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা নিম্নরূপ: ১. লালবাগ দুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রবেশ পথ রয়েছে। দক্ষিণ দিকের প্রবেশ পথে গোপনে বের হওয়ার জন্য অনেক সুড়ঙ্গ পথ ছিল। ২. এই দুর্গের ভেতরে দিওয়ান-ই-আম নামক দরবার হল আছে। ৩.লালবাগ দুর্গে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর আছে। ৪.এখানে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার রয়েছে । ৫.এই দুর্গের মাঝখানে দোতলা ছোট্ট সুরমা প্রাসাদ রয়েছে। যা বর্তমানে যাদুঘর হিসেবে ব্যবহূত হচ্ছে। পরিশেষে বলা যায় যে, ঐতিহাসিক নিদর্শন ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে আজো লালবাগ কেল্লা আপন মহিমায় উজ্জ্বল। প্রশ্ন-চ: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন? উত্তর: বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। প্রাচীনকাল থেকেই এদেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, সোনারগাঁও ইত্যাদি ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তাগুলি হচ্ছে- ১.ঐতিহাসিক নিদর্শনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। ২.এই নিদর্শনগুলো আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ। ৩.এই নিদর্শনগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যত প্রজন্মের জ্ঞান সমৃদ্ধ করে। ৪.ঐতিহাসিক নিদর্শন গুলো অতীত শাসনামল ও ধর্মীয় সভ্যতার পরিচয় বহন করে। ৫.এই নিদর্শনগুলি আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। পরিশেষে বলা যায় যে, উপরোক্ত কারণ বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।