ক্যামেরা পার্সন অনামিকা পাল

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ১৯:৪৮
বাংলাদেশে যে কয়েক জন নারী ক্যামেরা পার্সন হিসাবে কাজ করছে তার মধ্যে একজন অনামিকা পাল। তিনি সাফল্যের সাথে ক্যামেরা পার্সন হিসাবে কাজ করে যাচ্ছেন। নারীদের গণমাধ্যমে কাজ করা নিয়ে নানা ধরনের কথা শুনা যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম জায়গাটি নারী কর্মীদের জন্য যথেষ্ট পরিমাণ নিরাপদ। কিন্তু আপনাকে নিজেকে ঠিক রেখে কাজ করতে হবে এবং মনে রাখতে হবে নিজে ভাল থাকলে আপনাদের জন্য কাজ করা সহজ হবে। এখানে সবাই খুব বন্ধু সুলভ আচরণ করে। সুতরাং কাজের ক্ষেত্রে আপনি কমবেশি সকলের থেকে সাহায্য পাবেন তা বলার অপেক্ষা রাখে না। এখানে নারী পুরুষের কোন ভেদাভেদ নাই, সবাই সমান ভাবে কাজ করে। ক্যামেরা পার্সন কাজটি একটি চ্যালেঞ্জের কাজ। সবসময় আপনাকে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হবে। কারণ ক্যামেরা পার্সনদের যে কোন পরিস্থিতিতে কাজ করতে হয়। রিপোর্টাররা যতটা না ঝুঁকি গ্রহণ করেন তার থেকে বেশি ঝুঁকি গ্রহণ করতে হয় ক্যামেরা পার্সনদের কারণ জানেন তো ফুটেজের একটা গুরুত্ব আছে। টিভি মিডিয়াগুলো ফুটেজের উপরে ভিত্তি করে চলে। সুতরাং এখানে যে সকল নারী কর্মী আসতে চান তাদেরকে বলতে চাই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা নিয়ে আসেন। ক্যামেরা পার্সন পেশাটি যথেষ্ট সৃষ্টিশীলতার পরিচয় দেওয়ার জায়গা। এখানে আপনি আপনার প্রতিভাকে মেলে ধরতে পারবেন। তাই যে সকল নারী সাংবাদিকতা পড়ছেন তাদেরকে আমন্ত্রণ জানাই ক্যামেরা পার্সন এই পেশায় আসার জন্য।