নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাবউদ্দিন শাহিন এডভোকেট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল মিলনায়তনে রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে তিনি প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে দেশের ৬৪টি জেলার ১২১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
