সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪৩
মুরাদনগরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ মুরাদনগর উপজেলার শ্রীকাইল হাজী আব্দুল গফুর কিন্ডারগার্টেনে গত শনিবার দুপুরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজী আঃ গফুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মনিরুল হকের (জর্জ) সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক পবিত্র কুমার চক্রবর্তী, পরিচালনা পরিষদের সহ-সভাপতি আব্দুস ছাত্তার, আলমগীর সরকার, অধ্যাপক কাজী আঃ জলিল, অধ্যাপক জাকিরুর রহমান প্রমুখ। ধনবাড়ীতে ভূমিহীন সমিতির সম্মেলন গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভূমিহীন সমিতি ১৮তম বার্ষিক উপজেলা সম্মেলন করেছে। গত শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, উগ্র সাম্প্রদায়িকতা, পুঁজিবাদী দুঃশাসন ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের অবসান এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সংগঠনের ১৮তম বার্ষিক এ সম্মেলনে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিমউদ্দিন। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া, ঢাকা বিভাগীয় সমন্বয়ক মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, ভারতের এস.ইউ.সি.আই (সোশ্যালিস্ট ইউনিটি সেন্ট্রাল অব ইন্ডিয়া)’র কর্মী জীবন মজুমদার প্রমুখ। কুমিল্লা শিক্ষাবোর্ড কলেজে ক্রীড়া ও পুরস্কার বিতরণ কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এ.এস মাহমুদ। কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কায়সার আহমেদ, কলেজ পরিদর্শক ড. নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মনোয়ারা বেগম প্রমুখ। লোহাগড়ার আমাদা আদর্শ কলেজে বিদায় সংবর্ধনা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে এইচএসসি (২০১৪) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজ মিলনায়তনে দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য গাজী সাহিদুর রহমান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, প্রভাষক রূপক মুখার্জি, দুর্গা সরকার প্রমুখ। ইসলামপুরে জাল বিনিময় কর্মসূচি ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে গত শনিবার উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে জেলেদের মাঝে ৫টি বেড় জাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা জান্নাত-এ-হুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী মন্ডল জাল বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান হাজ্বী এনামুল হক, দেওয়ানগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেল, মত্স্য অফিসের মফিজউদ্দিনসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শ্যামনগরে কৃষক অবহিতকরণ সভা শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের সহায়তায় শ্যামনগরে কৃষক অবহিতকরণ সভা গত শনিবার সকালে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাজী আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সিকদার মোহায়মেন আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প কর্মকর্তা শারমিন সিদ্দিকী, হারুন-আর-রশিদ ও প্রজেক্ট লিডার এমদাদ হোসেন। প্রকল্প সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক নুরুন্নবী প্রমুখ। আন্তঃকলেজ এ্যাথলেটিকসে পল্লীমঙ্গল কলেজের সাফল্য অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগরের পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয় থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা যশোর শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ এ্যাথলেটিকস্ প্রতিযাগিতায় ৩টি স্বর্ণপদক লাভ করেছে। মেয়েদের উচ্চ ও দীর্ঘ লাফ এই ২টি ইভেন্টে এই কলেজের কৃতী ছাত্রী রত্না খাতুন স্বর্ণপদক অর্জন করেছে। ছেলেদের দীর্ঘ লাফে রাজিব শেখ স্বর্ণপদক অর্জন করেছে। গত শনিবার তাদের হাতে পদক তুলে দেয়া হয়। ধলেশ্বরী থেকে জাটকাসহ ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট কাছে ধলেশ্বরী নদীতে গত শনিবার ভোরে যাত্রীবাহী লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এম.ভি রাসেল-১ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে ৩১ জাটকাসহ ৩ জনকে গ্রেফতার এবং একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ হেলাল মিয়া (৩০), আল-ইসলাম (৩৫), মোস্তফা (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদরের ইউএনও সারাবান তাহুরা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে। কোস্টগার্ডের পেডি অফিসার মো. মিজান জানান, একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে ১০টি ঝুড়িবন্দী অবস্থায় জাটকা ইলিশগুলো আটক করা হয়। কালকিনিতে ছাত্রলীগের ইউনিয়ন কমিটি ঘোষণা কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আড়াই মাস আগে এই কমিটির অনুমোদন হলেও শনিবার প্রকাশ করা হয়। এতে মো. নাসিরউদ্দিন মৃধাকে সভাপতি, মো. আল-মাহমুদ সজিব ও মো. রিপন মিয়াকে সহ-সভাপতি, মো: আল-মাহমুদ খানকে সাধারণ সম্পাদক, মো. মোর্শেদ মিয়া ও মো. হালিম বেপারীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আল-আমিন মিয়া ও মো. সুলতান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক এবং মো. মেহেদী হাসানকে প্রচার সম্পাদক করা হয়েছে। গত ২ জানুয়ারি এই কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেট ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মীর সুজন। মুন্সীগঞ্জে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে ১৩৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়েছে গত শনিবার। এতে প্রধান অতিথির ভাষণ দেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ আলম লেনিন। বিশেষ অতিথির ভাষণ দেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন ও ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির মুন্সীগঞ্জ সদর উপজেলার কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসান। নারায়ণগঞ্জে বইয়ের মোড়ক উন্মোচন ও কৃতী সংবর্ধনা নারায়ণগঞ্জ প্রতিনিধি \ সাংবাদিক ও লেখক শরীফউদ্দিন সবুজের লেখা ‘কোষ’ এর পাঠ উন্মোচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে দৈনিক সকালের খবর পাঠক সভার উদ্যোগে শহরতলীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, হাজারো প্রতিকূলতার মধ্যেও সত্যকে সত্য বলতে হবে। নারায়ণগঞ্জবাসী যখন জাগবে তখন অপশক্তি ও গডফাদাররা পালাবে। নারায়ণগঞ্জ আরো সুন্দর হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বইও পড়তে হবে। কারণ এসব বই মানুষকে কল্পনাশক্তি বাড়াতে সহায়ক হয়। কল্পনাশক্তি যার বেশি মনের জোর ও বড় মন হয় তাদের বেশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকালের খবর পাঠক সভা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তারাপদ আচার্য। স্বরূপকাঠিতে গণফোরাম সভাপতিকে কুপিয়ে জখম স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি উপজেলা গণফোরাম সভাপতি মো. মহিবুল্ল¬াহকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী আনিস। গত শনিবার সকালে উত্তর জগন্নাথকাঠি গ্রামে ওই ঘটনা ঘটেছে। জানা গেছে, মহিবুল্লাহ প্রাতঃভ্রমণে বের হলে তার বাড়ির নিকটবর্তী রাস্তার ওপর আনিস দা নিয়ে তার উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই সে মহিবুল্লাহর মাথা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মহিবুল্ল¬াহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিত্সা দিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করেছে। ময়মনসিংহে কেএসআরএম এর হোমবিল্ডিং মেডইজি প্রোগ্রাম ময়মনসিংহ প্রতিনিধি\ গত শনিবার ময়মনসিংহ শহরের আল বারাকাহ কনভেনশন সেন্টারে প্রথমবারের মত কেএসআরএম এর উদ্যোগে হোমবিল্ডিং মেডইজি প্রোগ্রামের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও অ্যাপ্লায়েড সায়েন্সের ডিন ড. জহির বিন আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম সরদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেএসআরএম এর পক্ষে মার্কেটিং অ্যান্ড সেলস-এর ডিজিএম কর্ণেল (অবঃ) আশফাকুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথি, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন। রংপুরে গ্যাসের দাবিতে সমাজ পরিবর্তনের লিফলেট বিতরণ রংপুর প্রতিনিধি\ রংপুরে গ্যাসের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ও আগামী মে মাসে রোড শো সফল করতে গত শনিবার সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেছে রংপুরের সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ। স্থানীয় সিটি বাজার এলাকায় লিফলেট বিতরণের উদ্বোধন করেন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব এবং সংগঠনের উপদেষ্টা রেজাউল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন, সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের রংপুর বিভাগীয় সভাপতি এসএম পিয়াল, সহ-সভাপতি ব্যবসায়ী আজিজুল্লাহ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর মানিক, কার্যকরি সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, সাংস্কৃতিক কর্মী বাচ্চু কুমার দাস, জেলা অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতা মাহফুজুল আনাম প্রিন্স প্রমুখ। ভুলেভরা ফাযিল (অনার্স) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি \ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের ৩১টি ফাযিল (অনার্স) মাদ্রাসার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। প্রশ্নপত্রের মানবন্টন অনুযায়ী বাংলা ও ইংরেজী ১০ নম্বরের ভুল থাকায় বিড়ম্বনার শিকার হয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। জানা গেছে, গতকাল বেলা ১১টায় ইবির অধীন দেশের ৩১টি ফাযিল মাদ্রাসার ফাযিল (অনার্স) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে প্রশ্নপত্রের মানবন্টন অনুযায়ী বাংলা ও ইংরেজীতে ১০ নম্বরের প্রশ্ন ভুল দেখতে পায়। সাথে সাথে ভর্তিচ্ছুরা পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকদের বিষয়টি জানায়। পরে স্ব স্ব মাদ্রাসার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে জানায়। পরে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটি প্রশ্নপত্রের পূর্ণমান ৮০ নম্বরের মধ্যে ওই ১০ নম্বর বাদ রেখে শিক্ষার্থীদের বাকি ৭০ নম্বরের পরীক্ষা নিতে বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী সাড়া দেশে ৮০ নম্বরের মধ্যে ৭০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে ক্যান্টনমেন্ট স্থাপন নিয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ডাইং এলাকায় একটি ক্যান্টনমেন্ট তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ নিয়ে গত শনিবার সকালে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় ব্যক্তিবর্গের সাথে এই সভায় এ কথা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জিওসি মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার বশির আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র আব্দুল মতিন, বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। হরিণাকুণ্ডে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাতবোমা উদ্ধার হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে গত শনিবার হরিণাকুণ্ডু থানার এসআই গোপিনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে মোঃ রবিউল ইসলামের বাড়ির গেট থেকে একটি হেণ্ডমেট শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছেন। জানা গেছে, শনিবার সকালে বাড়ির মালিক রবিউল ইসলামের ছোট ছেলে প্রথমে লালকৌটার বোমাটি দেখতে পেয়ে তার বাবাকে জানালে সে দ্রুত পুলিশকে খবর দেয় এবং বোমাটি উদ্ধার করে। এস আই গোপিনাথ বলেন, এটা শক্তিশালী হাতে তৈরি ককটেল সাথে একটি লাল কালির অদক্ষ হাতে লেখা চিঠি। বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, আমার জীবননাশের উদ্দেশ্যে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা এই বোমা রেখে গেছে।