যশোরে বিএনপির দুই নেতা লাঞ্ছিত

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪৩
যশোরে নির্বাচনী ক্যাম্পের টাকা নিয়ে বিরোধের জের ধরে যুবদল নেতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় দুই বিএনপি নেতা। শুক্রবার রাতে যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার ওই এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঞ্ছনার শিকার দু’জন হলেন বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম রেজা দুলুর চোপদারপাড়া শংকরপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী ক্যাম্পের আহ্বায়ক প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আবু হোসেন ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারী। তাদের ওপর হামলা চালান জেলা যুবদলের সহ-সভাপতি ও নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনী।