মনপুরা বি.এন.পি মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী গতকাল রবিবার প্রেসক্লাব কার্যালয়ে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। আ’লীগ সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল,ব্যালট পেপার ছিনতাই, বিএনপি সমর্থিত ভোটারদের মারধর, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী শামসুউদ্দিন বাচ্চু চৌধুরী (দোয়াত কলম) ভোট বর্জনের ঘোষণা দেন।এছাড়া উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জোবায়ের হাসান রাজিব চৌধুরী (কাপ পিরিজ), রাকিবুল হাসান চৌধুরী (টেলিফোন), ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াতের আমীর মাও. মোঃ রফিকুল ইসলাম (চশমা প্রতীক), মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী ইয়াছমিন জাহান মিনু (ফুটবল) প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার রেবু (হাঁস প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনরায় নির্বাচনের দাবি করেন।
