ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ীতে ৭২ কেজি গাঁজাসহ মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের (ডিবি) ফাঁদে গ্রেফতার হয়েছে রিপন মিয়া নামে এক যুবক। ডিবি বলছে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাত ৯টার দিকে গোবিন্দপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্র জানায়, মাদক ব্যবসায়ী রিপন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিম। তার কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার ছাড়াও মাদক পরিবহনে ব্যবহূত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন মিয়া জানায়, দীর্ঘদিন যাবত সে সীমান্তবর্তী জেলা থেকে কাভার্ড ভ্যানে গাঁজা সংগ্রহ করে। পরে তার সাহযোগীদের মাধ্যম ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
