বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সেকেন্ড টাইম) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (IBA, Unit-চ)

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ১৯:৪৬
01. Opposite of “DISHEARTEN (ডিস্হারেটন্)”: A. engage B. encourage C. predict D. dismember dishearten : নিরুত্সাহিত করা। encourage : উত্সাহিত করা। উত্তর হবে (B)। 02.He stood before me. The underlined word is : A. Noun B. Verb C. Adverb D. Preposition আমার সামনে দাঁড়িয়েছিল। before শব্দটি stood (verb) সম্পর্কে তথ্য দিচ্ছে বলে এটি Adverb। উত্তর হবে (C)। 03. Airplanes that used to take more than half a day to cross the Atlantic are now ____ to make it in several hours. A. fast enough B. faster than C. so fast D. faster fast enough to make it ........ : কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করতে পর্যাপ্ত দ্রুত গতিসম্পন্ন। উত্তর হবে (A)। 04. He failed because he was so rash. Compound form of this sentence is : A. He failed because of being rash. B. He was too rash and therefore failed C. Being too rash made him failed D. As he was too rash he failed. ব্যাখ্যা- এই প্রশ্নের উত্তর বুঝার জন্য S@ifur’s ভার্সিটি ভর্তি Gramm@r বই থেকে নেয়া নিচের প্রশ্নের ব্যাখ্যাটি চলুন মন দিয়ে পড়ি : প্রশ্ন : All of the following sentences are compound but. (নীচের সবগুলো বাক্য হলো compound, কোনিট ব্যতীত) A. She was unwell; therefore, she could not come. B. He must return the goods or pay the bill. C. Speak the truth and I shall pardon you. D. I rebuked him as he did this. সমাধান- প্রতিটি উত্তর মন দিয়ে পড়ে দেখা যাক: (A)-তে, প্রথমে আছে ঃ She was unwell (সে ছিল অসুস্থ)। এটি একটি সম্পূর্ণ বাক্য। অতএব এটি একটি simple বাক্য। (A)-তে therefore(অতএব)-এর পরে আাাছে ঃ She could not come (সে আসতে পারল না।) এটিও একটি পূর্ণাঙ্গ তথা simple বাক্য। দুটি simple বাক্য therefore দ্বারা যুক্ত হওয়ায় (A) আসলে একটি compound বাক্য। (B)-তে প্রথম বাক্য ঃ He must return the goods (তাকে অবশ্যই ফেরত দিতে হবে পণ্যগুলো)। এটি একটি সম্পূর্ণ বাক্য। তার মানে, grammar-এর সংজ্ঞা অনুযায়ী এটি একটি simple বাক্য। or-এর পরে আাাছে : pay the bill (পরিশোধ কর বিল)। এটিও একটি simple বাক্য। (B)-তে দুটি simple বাক্য or দ্বারা যুক্ত হওয়ায় (B) একটি compound বাক্য। (C)-তে, প্রথম বাক্য ঃ Speak the truth (বলো সত্য কথা) দ্বিতীয় বাক্য ঃ I shall pardon you (আমি তোমাকে ক্ষমা করব) দেখা যাচ্ছে, (C)-তে দুটি simple বাক্য and দিয়ে যোগ হয়েছে। (C) compound বাক্য। (D)-তে, প্রথমে আছে ঃ I scolded him (আমি বকেছিলাম তাকে)। এটি একটি simple বাক্য। এর পর আছে: as he did this (যেহেতু সে করেছিল ইহা)। এই অংশটি একটি অসম্পূর্ণ কথা, কেননা, “যেহেতু সে করেছিলো এটা” বললে কথাটা শেষ হয় না। তাই, as he did this হলো একটি নির্ভরশীল বাক্য বা dependent clause(ক্লঅ্ঝ্)। তার মানে, একটি simple বা স্বাধীন বাক্য আর একটি অপূর্ণাঙ্গ বাক্য মিলে তৈরী হয়েছে (D)-এর বাক্যটি। তাই এটি compound বাক্য নয়। অতএব এটি আসলে একটি complex sentence। 05. The meaning of “BELLICOSE” is : A. boastful B. warlike C. sluggish D. fantastic সমাধান- bellicose (বেলিকৌস্) : যুদ্ধ করতে চায় এমন। sluggish : অলস। warlike : যুদ্ধপ্রিয়। উত্তর হবে (B)। 06. Whom did they accuse? The passive form of this sentence is : A. By whom was he accused? B. Who was accused by them? C. Whom were accused by them? D. By whom he was accused? active-এ whom did থাকলে passive-এ who was হবে। উত্তর হবে (B)। মতামত জানাতে : 01713432080, 01720039861