ইয়েলোর নতুন সংগ্রহ...

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ১৯:৫১
আধুনিক শহুরে তরুণ-তরুণীরা সবসময়ই বয়ে বেড়ায় হাল ফ্যাশনের নতুনত্বকে। তাদের ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। বাংলাদেশের সেরা এক্সপোর্ট কোয়ালিটি পোশাক উত্পাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর অঙ্গ প্রতিষ্ঠান ইয়েলো ইতোমধ্যে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বসুন্ধরা সিটির ইয়োলোর শো-রুম ও তাদের স্প্রিং কালেকশন দেখে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমেই ঘটে। আর ফ্যাশনের নতুনত্ব ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। নগরীর ফ্যাশন হাউসগুলো তাই ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের ভিড়ে সবসময় কোলাহলমুখর থাকে। বাংলাদেশের ফ্যাশন হাউসের জগতে ‘ইয়েলো’ ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠিত ও প্রথম সারির ফ্যাশন হাউস হিসেবে জায়গা করে নিয়েছে। উন্নত ফেব্রিক্স এবং বৈচিত্র্যময় ফ্যাশন ডিজাইনিংয়ের জন্য বেক্সিমকো গ্রুপের এই প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। স্বকীয় পোশাক তৈরিতে বরাবরই খুব নামকরা অবস্থানে আছে ইয়েলো। তরুণদের কাছে ইয়েলো বরাবরই প্রিয়। যারা ওয়েস্টার্ন আউটফিটে অভ্যস্ত তাদের জন্য ইয়েলো চমত্কার একটি জায়গা। ইয়েলোতে প্রতিনিয়তই নিত্যনতুন পোশাক আসে—ছেলেদের ফরমাল ও ক্যাজুয়াল, শার্ট, পায়জামা, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, কার্গো প্যান্ট, থ্রি কোয়ার্টার, পাঞ্জাবি, বেল্ট, সু, ইনার, টাই ইত্যাদি। মেয়েদের জন্য টপস, টি-শার্ট, লেগিন্স, টেনটপ, জিন্স, গ্যাবার্ডিন প্যান্ট, পার্টস ও শিশুদের জন্য পাঞ্জাবি, কটি, টি-শার্ট, স্কার্ট ও টপস। মেয়েদের প্যান্টে এসেছে রকমারি রং। এই প্রথম ৯টি রঙের কালারফুল জিন্স প্যান্ট এনেছে ইয়েলো। যারা পাশ্চাত্যের পোশাকে অভ্যস্ত, তারা ইচ্ছেমতো বেছে নিতে পারেন পছন্দসই পোশাক। ইয়েলোর সবগুলো পোশাকই পুরোপুরি ওয়েস্টার্ন স্টাইলের। এখানে যত পোশাক পাওয়া যায় তার সবগুলোই বেক্সিমকোর তত্ত্বাবধানে এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন। আর তাই সবগুলো পোশাকেরই গুণগত মান খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রিত। সাধারণত তারা তাদের সকল পণ্যের মান এবং বিশেষ করে ফিটিংসের জন্য বেশি পরিচিত। মেয়েদের পোশাক আয়োজনে ইয়েলোতে পাওয়া যাবে শর্ট কামিজ, টপস, লং টপস, টি-শার্ট আর জিন্স। এ ছাড়া পাওয়া যাবে মেয়েদের নান্দনিক স্কার্ট। এখানে ছেলেদের পোশাকগুলো ভিন্ন ভিন্ন বিভাগে ভাগ করা। পাওয়া যাবে ছেলেদের জিন্স, নরমাল টি-শার্ট, পলো টি-শার্ট, সেমি ফরমাল শার্ট। এ ছাড়া ইয়েলোর পাঞ্জাবিও তরুণদের মাঝে খুব জনপ্রিয়। এক্সেসরিজের মধ্যে ইয়েলোতে পাওয়া যাবে বেশকিছু ফরমাল টাই। এসব টাই মূলত তরুণ এক্সিকিউটিভদের জন্যই তৈরি করা। এ ক ন জ রে কোথায় :বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল-১, ব্লক-এ, শপ-৫৬, ৫৭, ৬৭, ৬৮; পান্থপথ, ঢাকা-১২১৫। কবে যাবেন :মঙ্গলবার বাদে সপ্তাহের যেকোনো দিন।