ফটো ক্যাপশন

আপডেট : ২২ মে ২০১৯, ২২:২৫

ক্স ইন্ডেক্স কোম্পানিজ দুটি বিদ্যুত্ প্রকল্প-টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লি: ও কাঞ্চন পূর্বাচল পাওয়ার জেনারেশন লিমিটেডের জন্য প্রাইম ব্যাংককে লিড এরেন্জার হিসেবে মনোনীত করেছে। এক্স ইন্ডেক্স কোম্পানিজের চেয়ারম্যান মো. মাজহারুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাযহার এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খানসহ অন্যরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০০০০০০০০

জেনারেল কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (সিবাফি) প্রদত্ত ‘বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড ২০১৯’ এককভাবে অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় সিবাফির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান শেখ সালেহ্ আব্দুল্লাহ্ কামেল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এবং এমডি ও সিইও মো. মাহবুব উল আলমের নিকট এ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন

০০০০০০০০০০০০০০০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সিসা ইনফরমেশন সিকিউরিটির পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্টান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.২ লেভেল ১ সার্ভিস প্রোভাইডার সার্টিফিকেট অর্জন করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান সিসা ইনফরমেশন সিকিউরিটির প্রতিনিধি, ভারত মালিকের হাত থেকে সম্প্রতি সার্টিফিকেটটি গ্রহণ করেন

০০০০০০০০০০০০০০

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.-এর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ২২তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীসহ অন্যরা