উত্সব বা যেকোনো অনুষ্ঠানে খাবারের আয়োজনে ডেজার্ট কম-বেশি সবারই পছন্দের তালিকায় থাকে। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের ডেজার্ট। কয়েকটি সুস্বাদু ডেজার্টের রেসিপি নিয়ে এবারের আয়োজন
ফা লু দা
উপকরণ :ঘন দুধ ৩ গ্লাস, নুডুলস সিদ্ধ ১ কাপ, পেস্তা বাদাম ২ টেবিল চামচ, আঙ্গুর আধা কাপ, চিনি ৩ টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম আধা লিটার, কলা আধা কাপ, গোলাপজল আধা চা চামচ, বরফ কুচি আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, সাগু চার ভাগের ১ কাপ।
যেভাবে করবেন :গুঁড়া দুধ ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ঘি পরিমাণমতো নিয়ে সবকিছু একসঙ্গে মেখে মাওয়া বানিয়ে নিন। নুডুলস সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। চার ভাগের ১ কাপ সাগুতে দেড় কাপ পানি দিয়ে রান্না করে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
০০০০০
ফ্রু ট স ফা লু দা
উপকারণ :আপেল (কিউব) আধা কাপ, আম (কিউব) আধা কাপ, আনার আধা কাপ, আঙ্গুর আধা কাপ, আনারস আধা কাপ, কলা ১ কাপ, পানি ১ গ্লাস, লেবুর রস ২ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ট্যাং পরিমাণমতো, আইসক্রিম আধা লিটার।
যেভাবে করবেন :শরবত বানিয়ে কাটা ফল ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর সব উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি করুন ফ্রুটস ফালুদা।
০০০০
দ ই - গা জ রে র লা চ্ছি
উপকরণ :গাজর কুচি ১ কাপ, দই ১ কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পানি আধা কাপ, শুকনা মরিচ ভাজা আধা চা চামচ, কাটা বাদাম ৭-৮টি, চিনি আধা কাপ, লবণ পরিমাণমতো।
যেভাবে করবেন :সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তৈরি করুন মজাদার দই গাজরের লাচ্ছি।
০০০
স্নো ব ল ফা লু দা
উপকরণ :গুঁড়া দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, ভ্যানিলা পাউডার ১ চা চামচ, পানি ২ কাপ, ডিম ১টি, চেরি পরিমাণমতো।
যেভাবে করবেন :দুধ ঘন করে জ্বাল দিয়ে নিন। এবার সাদা অংশের মেরাং দিয়ে ৫ মিনিট জ্বাল দিন। ঠান্ডা করে তার উপর ডিমের সাদা অংশের মেরাং দিয়ে বানানো বল দুধের উপকরণের উপর দিয়ে তার ওপর লাল চেরি সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্নোবল।
