মেয়েদের জন্যে সময়োপযোগী কোর্স
বর্তমান যুগে শিক্ষাক্ষেত্রে মেয়েদের পড়াশোনার বিষয় বাস্তবতা এবং ভবিষ্যত্ সম্ভাবনা বিবেচনা করে নির্বাচন করতে হয়। সাধারণত এসএসসি-এইচএসসির পর শিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে ভাবতে হয় যৌক্তিকভাবে। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে লেখাপড়া করলে বসে থাকতে হয় না। এর মধ্যে কিছু কোর্স রয়েছে, যা সম্পন্ন করলে বিশেষ করে সার্টিফিকেট পাওয়ার আগেই চাকরির অফার আসতে শুরু করে। আর এ ধরনের কোর্স সম্পন্ন করলে চাকরি ক্ষেত্রে বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা হয়ে থাকে আন্তর্জাতিক মানের। বাংলাদেশ থেকে সম্পন্ন করা যাচ্ছে এমন একটি কোর্স উড়োজাহাজ প্রকৌশলী। এডেক্সেলের অধীনে এদেশে এই ডিগ্রি সফলভাবে সম্পন্ন করা যাচ্ছে ক্যাটেক থেকে। যাদের প্রধান ক্যাম্পাস সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। এই কোর্সে ক্যারিয়ার গড়তে রয়েছে বেশ কয়েক ধাপে উচ্চশিক্ষার সুযোগ। এই পেশায় আসতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছে লেভেল-৬ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স, বিএসসি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স। ইএএসএ-৬৬ কোর্সের মধ্যে রয়েছে ইএএসএ পার্ট-৬৬ ক্যাট-এ, এএমএল ক্যাট বি-১/বি-২। বিটেক এডেক্সেলের লেভেল-৩ এবং লেভেল-৫-এর মধ্যে রয়েছে এনডি-এইচএনডি ইন অ্যারোনটিক্যাল সায়েন্স, ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল। এর শিক্ষা পদ্ধতি অনেক সহজ। এসএসসি-এইচএসসি বা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারেন। আনন্দের বিষয় আগে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো, এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে ক্যাটেক থেকে। ক্যাটেক থেকে এরই মধ্যে এই কোর্স সম্পন্ন করে শত শত শিক্ষার্থী দেশ-বিদেশে অ্যাভিয়েশন খাতে চাকরি করছে।
অঞ্জন’স এখন রোমে
ফ্যাশনের স্বর্গ ইটালির রোম। এবার দেশীয় ফ্যাশনের প্রতিনিধিত্ব করতে রোমে আউটলেট খুলল দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স। দেশের বাইরের এই আউটলেটটিতে দেশীয় মোটিফ প্যাটার্নের পাশাপাশি থাকছে পাশ্চত্য ঘরানার পোশাক। শাড়ি, ফতুয়া বা পাঞ্জাবির পাশাপাশি এসব ডিজাইন বৈচিত্র্যের পোশাক বিদেশিদের জন্যও হবে স্বাতন্ত্র্যময়। বাংলাদেশ সরকারের ইতালিস্থ দূতাবাসের সম্মানিত কাউন্সিলর সৈয়দ মঈনূল হাসানের উপস্থিতিতে ভায়া মারিও মস্কোতে অঞ্জন’স-এর রোম শাখার উদ্বোধন হয়। এ সময় আরও উপস্থিত ছিল অঞ্জন’স-এর চিফ ডিজাইনার ও পরিচালক লায়লা খায়ের কনক এবং রোম ব্র্যান্ড আউটলেটটির পরিচালক শিকদার বদরুলসহ স্থানীয় কমিউনিটির গণ্যমান্য সিটিজেন। শোরুমের ঠিকানা :ভায়া মারিও মস্কো ২২ ক্যাপ ০০১৪৭, রোম, ইটালি। ফোন :+৩৯০৬৫৯৬০৩৮২১,
+ ৩৯৩৯২৮২৮৯৮৮৪
