বিসিএস কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন ২৯ মার্চ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ১৯:৫৯
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৪-১৫ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটিসমূহের নির্বাচন আগামী ২৯ মার্চ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশের সেমিনার হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার হলে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৩ প্রার্থী নিজেদের পরিচিত প্রদান করেন। ২৯ মার্চ ভোটগ্রহণ শেষে ২০১৪-১৫ মেয়াদের জন্য ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। একইসাথে বিসিএস’র ৮টি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যশোর ছাড়া অন্য ৭টি শাখা কমিটিতে ৭ জন করে প্রার্থী থাকায় তারা সকলেই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কেবল যশোরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।