দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩১
সোমবার ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহাদ আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি, পুলিশ ও গ্রামবাসী জানান, গতকাল ভোর ৪ টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনার সময় মুন্সিপুর সীমান্তের কাছে পৌঁছালে ভারতের বিএসএফ সদস্যরা গুলি বর্ষণ করে। এসময় গুলিবিদ্ধ আহাদ আলী (৩২) বাংলাদেশের অভ্যন্তরে এসে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।