‘ছোট ভুলের বড় মাসুল গুনতে হলো’

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:০৩
বার্সেলোনার বিরুদ্ধে এই ম্যাচ জিতলে শিরোপা দৌড়ে পরিষ্কারভাবেই এগিয়ে যেত রিয়াল মাদ্রিদ। উল্টো ৪-৩ গোলে হেরে শিরোপা পুনরুদ্ধারের পথটাকে আরো কঠিন করে তুললো তারা। তবে কোচ কার্লো অ্যানচেলোত্তির বিশ্বাস এই পরাজয়ের পরও লা লিগার শিরোপা দৌড়ে খুব ভালভাবেই আছে রিয়াল মাদ্রিদ। তবে তার জন্য খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে ব্লাঙ্কোসদের। এই ইতালিয়ান বলেন, ‘আমি আগেও অনেকবার কথাটি বলেছি। লিগ কে জিতবে সেটা শেষ ম্যাচেই নির্ধারিত হবে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দলও প্রস্তুত সেটা করতে। খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে আমাদের। এই ম্যাচ নিয়ে এখনো খেলোয়াড়দের সাথে কথা হয়নি আমার। ম্যাচে ছোট ছোট কিছু ভুল করেছি আমরা। আর সে কারণেই হারতে হয়েছে আমাদের।’