জাপার প্রেসিডিয়াম সদস্য বাবলুর বিরুদ্ধে মিছিল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২১

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু নীলফামারী-৪ আসনে জাপার (এ) পক্ষে মনোনয়ন দাখিলের গুজবে জাতীয় পার্টির স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলায় মিছিল করেছেন।

কিশোরগঞ্জ বাজারের মোজাম্মেল এন্ড সন্স পেট্রোল পাম্প মোড় থেকে উপজেলা যুবসংহতির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ মিছিল বের হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. আলম হোসেন, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (কালা শাহ্) প্রমুখ।

এদিকে জিয়া উদ্দিন বাবলুর শ্যালক ও নীলফামারী-৪ আসনের জাপা (এ) মনোনীত প্রার্থী আদেলুর রহমান আদেল জানান, যারা মিছিল করেছে তারা গুজব শুনেছে। প্রকৃতপক্ষে আমি এ আসনের জাপা মনোনীত প্রার্থী।