গাংনীতে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ মে ২০১৯, ২২:৫০

গাংনীতে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, মাদক ও মোটরসাইকেল। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে করমদী মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাংনী উপজেলার করমদী মাঠপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোলাগুলির শব্দ শুনে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিকটস্থ বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বুলবুল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। গোলাগুলির উত্স খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ একটি দেশি পিস্তল, এক কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। মরদেহটি গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুল ইসলামের বলে শনাক্ত করে স্থানীয়রা। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকের ৫টি মামলা চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।