কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ

আপডেট : ২২ মে ২০১৯, ২২:৫১

প্রেম ও তারুণ্যের কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে হেলাল হাফিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি’র জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন কবি হেলাল হাফিজ। সমপ্রতি তার জ্বর হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।