অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকম নিয়ে এল ফ্রি বিজ্ঞাপন দিয়ে প্রতি সপ্তাহে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব৩ জিতে নেওয়ার প্রতিযোগিতা। বিক্রয় ডটকমে ঘরের যেকোনো দ্রব্য সামগ্রীর বিজ্ঞাপন পোস্ট করে এবং এর ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে যে কেউ এই ট্যাব৩ জিতে নিতে পারবেন। বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানান, বাংলা নবর্বষকে আনন্দের সাথে বরণ করে নিতেই তারা এই উপহার নিয়ে এসেছে। প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডটকমের নিয়ম অনুযায়ী তাদের ‘ঘরের দ্রব্য সামগ্রী’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। সেই সাথে তাদেরকে বিক্রয়ডট কমের ফেসবুক ফ্যানপেজে লাইকও দিতে হবে। www.bikroy.com ঠিকানায় ফ্রি এই বিজ্ঞাপন পোস্ট করা যাবে ২৬ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
