এবারে পিসি এবং ম্যাক ডিভাইসের জন্য গুগল ক্রোমে যুক্ত হতে যাচ্ছে গুগল নাউ নোটিফিকেশন সেবা। এর আগে গত মাসে গুগল ক্রোমের বেটা সংস্করণে যুক্ত করা হয়। এবারে পূর্ণাঙ্গ সংস্করণেই চালু হয়েছে সেবাটি। লোকেশন, ট্র্যাভেলিং, ব্রাউজিং হিস্টোরির মতো নানা ধরনের কার্যক্রমের জন্য নোটিফিকেশন প্রদান করে থাকে গুগল নাউ। আবহাওয়ার পরিস্থিতি এবং খেলার স্কোরের আপডেপটও দিয়ে থাকে এটি। ফলে সেবাটি উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য আশির্বাদ হয়ে আসবে বলেই মনে করছে গুগল। তারা জানিয়েছে, ইতোমধ্যেই গুগল ক্রোমে যুক্ত হতে শুরু করেছে সেবাটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ছড়িয়ে পড়বে সব ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর মধ্যে।
